মা হতে চলেছেন মাহিয়া মাহি

September 12, 2022 at 10:41PM
from jagonews24.com | rss Feed
প্রথমবার মা হতে চলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সোমবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
তিনি বলেন, আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।
মাহি বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।

গত বছর ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দিলেন এ নায়িকা।
এমআই/আরএডি