অবরোধ স্থগিত করল ছাত্রলীগ


September 20, 2022 at 07:07AM
from somoynews.tv | RSS Feed

কমিটি পুনর্গঠনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধ স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে অবরোধ স্থগিত করে সংগঠনটি। এর আগে কর্মসূচির অংশ হিসেবে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় ফটকে তালা ঝুলিয়ে দেয় সংগঠনের নেতাকর্মীরা।

শিক্ষার্থীরা জানান, সকাল সাতটায় হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দিয়ে কমিটি পুনর্গঠনের দাবিতে স্লোগান দিতে শুরু করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে পদ বঞ্চিতরা। সেই সঙ্গে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও প্রদর্শন করে তারা। একই সঙ্গে তারা শহর থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

আরও পড়ুন: চবিতে লাগাতার অবরোধের ডাক ছাত্রলীগের


এদিকে ট্রেন আটকে দেয়ায় নগরীর ষোল শহর ও বটতলি স্টেশনে আটকা পড়েন কয়েক হাজার শিক্ষার্থী। শিক্ষক-শিক্ষার্থীরা সময়মতো বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে না পারায় বিভিন্ন অনুষদের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বার বার ছাত্রলীগের এ ধরনের আন্দোলন কর্মসূচির কারণে শিক্ষা জীবন নিয়ে শঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা।


আরও পড়ুন: আরও পড়ুন : চবি ছাত্রলীগ: আবারও ফটকে তালা পদবঞ্চিতদের


২০১৯ সালে রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল টিপুকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর তিন বছর পর এ বছরের জুলাইয়ে তা পূর্ণাঙ্গ করা হয়। যেখানে ৩৭৬ জনকে পদ দেয়া হয়। এ কমিটিতে অনেক ত্যাগী কর্মী মূল্যায়িত হয়নি দাবি করে আন্দোলন শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীদের একাংশ।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url