বিমানবন্দরে প্রবাসীদের দুর্দশা-হয়রানি লাঘবে পদক্ষেপ নেবে সরকার


September 19, 2022 at 01:00AM
from jagonews24.com | rss Feed

বিমানবন্দরে প্রবাসীদের বিশেষ করে মধ্যপ্রাচ্যের যাত্রীদের দুর্দশা ও হয়রানি লাঘবে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

যুক্তরাজ্য সফররত পররাষ্ট্রমন্ত্রী রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে লন্ডনের একটি হোটেলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান।

বিমানবন্দরে সেবার বিষয়ে বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনুর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানবন্দরে প্রবাসীদের বিদ্যমান দুর্দশা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যাত্রীদের অসহনীয় হয়রানি লাঘবে সরকার পদক্ষেপ নেবে।

jagonews24

বাংলাদেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আনতে কাজ করার জন্য বিবিসিসিআই নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ড. মোমেন বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনশক্তি। এ জনশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন এবং জনগণের জীবনমানের উন্নতি ঘটানো সম্ভব। কিন্তু এজন্য আমাদের জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা দরকার।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে দুর্ভোগে যাত্রীরা

যুক্তরাজ্যে ক্যাটারিং সেক্টরে দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ চাহিদা পূরণে দেশে ক্যাটারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি দেশের স্বাস্থ্য ও কৃষিখাতে বিনিয়োগের জন্যও প্রবাসী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: দেশে ফেরার কথা ভাবলেই বিমানবন্দরে ভোগান্তির কথা মনে পড়ে

বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু ছাড়াও সংগঠনের মহাপরিচালক এ এইচ এম নূরুজ্জামান, ফাইন্যান্স ডিরেক্টর আতাউর রহমান কুটি, সংগঠনের সাবেক প্রেসিডেন্ট শাহাগির বখত ফারুক, সাবেক প্রেসিডেন্ট বশির আহমদ ও ডিরেক্টর শফিকুল ইসলাম সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এইচএ/এএএইচ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url