দেশের উন্নয়নকে ভাল চোখে দেখে না বিএনপি: আমু

August 18, 2022 at 07:03AM
from somoynews.tv | RSS Feed
১৫ আগস্ট হত্যাকাণ্ডের মধ্যদিয়ে বিএনপির জন্ম দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, ৭৫ আগস্ট হত্যাকাণ্ড কোন পরিবার তান্ত্রিক ছিল না, ব্যক্তিকেন্দ্রিক ছিল না। এটা ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। বর্তমান সময়ে সারাবিশ্বের মুখ থুবড়ে পড়েছে। হত্যাকাণ্ডের মধ্যদিয়ে বিএনপি এই দেশে আবার সাম্প্রায়িকতার রাজনীতি পুনরুদ্ধার করতে চায়।
তারা কোন দিন এই দেশের মঙ্গল যাইতে পারে না। তারা কোন দিন বাংলাদেশের উন্নয়নকে ভাল চোখে দেখতে পারে না। তারা প্রত্যেকটি উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। তার অর্থ দেশের এই উন্নয়ন তাদের সহ্য হয় না।
বুধবার (১৭ আগস্ট) বিকেলে ঝালকাঠি শহরের সাধনার মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: ঘুরেফিরে সেই পুরানো অভিযোগে আবারও বিএনপির ধরনা!
কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে ৪০ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা অত্যন্ত পরিশ্রম করে সেই জায়গায় আনতে শুরু করেছেন। ৭৫ আগস্টের ষড়যন্ত্র আজও অব্যাহত আছে। বিএনপি ১৭ আগস্ট দেশের ১৬৫টি স্থানে সিরিজ বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হলো না, বিচার হলো না।
জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদস্য সুমাইয়া হোসেন অদিতি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহাম্মুদ, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির। পাঁচ সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে উপস্থিত ছিলেন।