দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৮ নারী


August 18, 2022 at 07:36AM
from somoynews.tv | RSS Feed

ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা ভুক্তভোগী নারীদের বাড়ি ঢাকা, যশোর, কুমিল্লা, খুলনা, গোপালগঞ্জ ও ভোলায়। 


ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশিদের কর্মসংস্থান ও আইনি সহায়তা দেবে জাস্টিস অ্যান্ড কেয়ার ও মহিলা আইনজীবী সমিতি।


আরও পড়ুন: দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া তিন বাংলাদেশি


এ বিষয়ে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার এরিয়া ম্যানেজার অপূর্ব কুমার শাহা জানান, ভালো কাজের প্রলোভনে সীমান্ত পথে তিন বছর আগে দালালের মাধ্যমে তাদের ভারতে পাচার করা হয়েছিল। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে আদালত তাদের একটি ভারতীয় মানবাধিকার সংস্থার হেফাজতে দেয়। এরপর তিনবছর পর  দু'দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url