ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক জেল হাজতে


August 26, 2022 at 06:36AM
from somoynews.tv | RSS Feed

জয়পুরহাট সদর উপজেলার একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার দুই শিক্ষককে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জয়পুরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।


জেল হাজতে পাঠানো দুই শিক্ষক হলেন- কারি শিক্ষক রেজাউল করিম ও ইবতেদায়ী মওলানা তহিদুল ইসলাম।


মামলার বিবরণে জানা গেছে, মঙ্গলবার (২৩ আগস্ট) জয়পুরহাট সদর থানার একটি দাখিল মাদ্রাসায় প্রতিদিনের মতো তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ক্লাস করতে যায়। এ সময় কারি শিক্ষক রেজাউল করিম অন্য ছাত্রছাত্রীদের কৌশলে বাহিরে বের করে দিয়ে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে যৌন নিপীড়ন করে। পরে ইবেতেদায়ী মওলানা তহিদুল ইসলামও তার সাথে একই ঘটনা ঘটায়।


আরও পড়ুন: গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযোগপত্র দাখিল


এরপর ওই ছাত্রী বাড়ি এসে তার মাকে বিষয়টি খুলে বললে বৃহস্পতিবার (বৃহস্পতিবার) মামলা দায়েরের পর দুপুরে পুলিশ তাদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়।


অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার কোমলমতি ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল বলে জানায় জয়পুরহাটের পুলিশ সুপার মো. নূরে আলম।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url