বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য সরবরাহ করবে ভারত


August 04, 2022 at 06:59AM
from somoynews.tv | RSS Feed

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রাজ্যগুলোতে পেট্রোলিয়াম পণ্য সরবরাহে ৪ মাসের জন্য অস্থায়ী সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

বুধবার (৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকের মাধ্যমে ভারত ত্রিপুরা, দক্ষিণ আসাম এবং মিজোরামে বিকল্প পথে মোটর স্পিরিট, হাই-স্পিড ডিজেল, সুপিরিয়র কেরোসিন তেল এবং তরল পেট্রোলিয়াম গ্যাসসহ পেট্রোলিয়াম পণ্য চলাচলের সুবিধা পাবে। এর জন্য প্রতি কিলোমিটারের প্রতি টনে ১ টাকা ৮৫ পয়সা খরচ নির্ধারণ হয়।

মেঘালয়ের ডাউকি থেকে বাংলাদেশের তামাবিল, সিলেট, ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট বাইপাস ব্যবহার করে রাজনগর, মৌলভীবাজার, শমশেরনগর, চাতলাপুর থেকে ত্রিপুরার কৈলাশরে পৌঁছাবে। ট্যাঙ্কারগুলো বাংলাদেশের প্রায় ১৪০ কিলোমিটার পথ পাড়ি দেবে। সমঝোতা স্মারকটি চলতি বছরের নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ভারত সফরে রামপাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন হতে পারে: পররাষ্ট্র সচিব

২০১৬ সালে ত্রিপুরায় পেট্রোলিয়াম পণ্য সরবরাহের অনুমতি সংক্রান্ত একই ধরনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।

চলতি বছর ভারী বর্ষা উত্তর-পূর্ব ভারতে রাস্তার অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে, যার ফলে আসামের মধ্য দিয়ে পেট্রোলিয়াম পণ্য সরবরাহে ব্যাঘাত ঘটছে। এতে ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরা, দক্ষিণ আসাম এবং মিজোরামে পেট্রোলিয়াম পণ্য সরবরাহ অব্যাহত রাখার জন্য একটি জরুরি বিকল্প পথের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url