মারা গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক কোচ


August 04, 2022 at 06:22AM
from somoynews.tv | RSS Feed

মারা গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক কোচ ভিলিয়াম ভেচি। বুধবার (৩ আগস্ট) ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ ইতালীয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্প্যানিশ জায়ান্টরা।

ভেচির মৃত্যুতে রিয়াল মাদ্রিদ গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ও এর বোর্ড কর্মকর্তারা ভেচির মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছে। আমরা তার পরিবার-পরিজন, সতীর্থ ও ক্লাবের প্রতি সমবেদনা জানাই। তার আত্মা শান্তিতে থাকুক।’

আরও পড়ুন: সার্জারি লাগছে না, বিশ্বকাপে খেলতে পারবেন পগবা

১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন ভেচি। তার খেলোয়াড়ি জীবন কাটে এসি মিলান, কাগলিয়ারি, কোমো ও এসপিএলের জার্সিতে। ইতালি দলের হয়ে না খেললেও অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্ব করেন তিনি। এরপর কোচিংয়ে জড়িত হন এ তারকা।

২০১৩ সালে ৬৪ বছর বয়সে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কোচ হয়ে এসেছিলেন ভেচি। এরপর তিনি কাজ করেছেন ইকার ক্যাসিয়াস, দিয়েগো লোপেজ ও কেইলর নাভাসদের সঙ্গে। তার সময়কালেই লস ব্লাঙ্কোসরা লা ডেসিমা জয় করে। জয় করে কোপা দেল রের শিরোপা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও ইউরোপিয়ান সুপার কাপ। রিয়াল এ ছাড়াও শেষ ম্যাচডে পর্যন্ত লড়ে লা লিগা শিরোপার জন্য।

আরও পড়ুন: খেলা শেষের আগেই মাঠ ছাড়ায় রোনালদোর ওপর খেপেছেন কোচ

১৯৬৭ সালে সিনিয়র গোলরক্ষক হিসেবে আত্মপ্রকাশ ঘটে ভেচির। ১৯৭৪ সাল পর্যন্ত এ ক্লাবটির হয়ে ৪৬ ম্যাচ খেলেন তিনি। এরপর যান ইতালিয়ান সিরি আর আরেক ক্লাব কাগলিয়ারিতে। সেখানে দুই বছরে খেলেন ২৬ ম্যাচ। কোমোতে ১৯৭৬ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত ১৪৭টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন তিনি। এসপিএলের জার্সিতে খেলেন ৩৩ ম্যাচ।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url