কিশোরগঞ্জ-হবিগঞ্জ-নেত্রকোনার ত্রাস আক্কাস বাহিনীর প্রধান গ্রেফতার


September 01, 2022 at 12:14AM
from jagonews24.com | rss Feed

কিশোরগঞ্জ-হবিগঞ্জ-নেত্রকোনার ত্রাস ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আক্কাস বাহিনীর প্রধান আক্কাসকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৩১ আগস্ট) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জাগো নিউজকে জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আক্কাস বাহিনীর প্রধান আক্কাসকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের ত্রাস ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

টিটি/এমআরএম


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url