পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু


August 27, 2022 at 12:01AM
from jagonews24.com | rss Feed

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর চান মার্কেটের পাশে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।

মারা যাওয়া এ দুই নির্মাণশ্রমিক হলেন মো. হৃদয় (১৮) ও মো. হানিফ (২০)। তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।

অচেতন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া এক শ্রমিকের ভাই শফিক আহমেদ জানান, মদনপুর চান মার্কেটের পাশে পাইলিংয়ের কাজ করার সময় হানিফ ও হৃদয় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাদের প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার কচি কান্দা গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় থাকতেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url