না খেলেও ফেদেরারের আয় ৮৫৫ কোটি টাকা

August 27, 2022 at 06:20AM
from somoynews.tv | RSS Feed
গত বছর উইম্বলডনের লড়াইয়ে শেষ বার কোর্টে দেখা গিয়েছিল রজার ফেদেরারকে। হাঁটুর সার্জারি করায় তিনি প্রায় ১৪ মাসের বেশি সময় আছেন মাঠে বাইরে। অথচ টেনিস বিশ্বে এখনও সর্বোচ্চ আয় করা খেলোয়াড় ৪১ বছর বয়সী এই সুইস তারকাই।
এ তথ্য নিশ্চিত করে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস বলছে, ফেদেরার এ শীর্ষস্থান ধরে রাখতে পেরেছেন টানা ১৭ বছর।
ফোর্বসের তথ্যমতে, গত বছর শুধু ট্যাক্স আর এজেন্ট ফি বাদ দিয়ে ৯০ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে তালিকার শীর্ষে আছেন ফেদেরার। বাংলাদেশি মুদ্রায় যা ৮৫৫ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকার বেশি। না খেলেও এই পুরো অর্থ এসেছে মূলত এন্ডোর্সমেন্ট, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি ও ব্যবসায়িক উদ্যোগ থেকে।
আরও পড়ুন: ইউএস ওপেন থেকে নাম সরিয়ে নিলেন জোকোভিচ
রজার ফেদেরার পর সর্বোচ্চ আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন জাপানের নাওমি ওসাকা। চারটি মেজর শিরোপা জেতা এই তারকা গত বছরে আয় করেছেন ৫৬.২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৫৩৪ কোটি ৩৬ লাখ ৯৮ হাজার টাকার বেশি। ২৪ বছর বয়সী জাপানি এ তারকা সম্প্রতি বাস্কেটবল তারকা লেব্রন জেমসের সঙ্গে নতুন মিডিয়া কোম্পানি চালু করেছেন। গেল জুনে শুরু হয়েছে তার মালিকানার নতুন একটি স্পোর্টস এজেন্সিও।
এছাড়া সেরেনা উইলিয়ামস ৩৫.১, রাফায়েল নাদাল ৩১.৪, নোভাক জোকোভিচ ২৭.১, এমা রাদুকানু ২১.১ ও দানিল মেদভেদেভ ১৯.৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন।