প্রথম জয়ের খোঁজে মাঠে নামছেন সালাহরা

August 16, 2022 at 05:13AM
from somoynews.tv | RSS Feed
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রথম জয়ের খোঁজে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। প্রথম ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে ড্রয়ের পর নিজেদের মাঠে আত্মপ্রত্যয়ী সালাহ-ফিরমিনোরা।
অ্যানফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এদিকে, ইতালিয়ান সিরি’আয় সাসৌলোকে আতিথ্য দিবে য়্যুভেন্তাস। এই ম্যাচটি শুরু হবে রাত পৌনে একটায়।
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতে দারুণভাবে মৌসুমটা শুরু করেছিল লিভারপুল। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে অলরেডরা। ফুলহ্যামের সঙ্গে তাদের মাঠে ম্যাচ হয়েছে ড্র। এবার দ্বিতীয় ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি লিভারপুল।
আরও পড়ুন: বার্সেলোনা মাফিয়া ক্লাব, লাপোর্তা একটা গর্দভ!
এবার অবশ্য জয়ের জন্য মাঠে নামবে অলরেডরা। সেজন্য ঘরের মাঠের সুবিধা পাচ্ছে সালাহ-ফিরমিনোরা। ২০১৭ এরপর ক্রিস্টাল প্যালেসে বিপক্ষে কখনো হারেনি অলরেডরা। অ্যানফিল্ডে দুই দলের শেষ ১৩ ম্যাচের ৯ টিতে হেরেছে ইগলরা। তাই এ ম্যাচেও নিশ্চিত ভাবে এগিয়ে থাকছে ইয়্যুর্গেন ক্লপের দল।
গেল ম্যাচে ইনজুরিতে ৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন থিয়াগো। তবে দিয়াগো জটা, মাতিপরা আছেন ফুল ফিট। ইনজুরি কাটিয়ে এ ম্যাচ দিয়ে ফিরছে নেবি কেইতা। যেটা আত্মবিশ্বাস বাড়াচ্ছে কোচের।
আরও পড়ুন: বাংলাদেশ সময় অনুযায়ী কাতার বিশ্বকাপের পরিবর্তিত সূচি
এদিকে, ইতালিয়ান সিরি-আয় য়্যুভেন্তাসের বিপক্ষে মাঠে নামছে সাসৌলো। এটি তাদের লিগের প্রথম ম্যাচ। নতুন মৌসুমে নতুন ফুটবলারদের নিয়ে বেশ ছন্দে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। পল পগবারা নতুন মিশন শুরুর আগে কঠোর অনুশীলনে।
নিজেদের মাঠে মৌসুমের প্রথম ম্যাচ খেলার ইতিহাস ঘাটলে দেখা যায় ১২ ম্যাচের ১১টি জিতেছে তুরিনের ওল্ড লেডিরা। তার উপর সাসৌলোর বিপক্ষে বিয়াঙ্কোনেরিদের পারফরম্যান্স সমীহ জাগানিয়া। য়্যুভেন্তাস স্টেডিয়ামে ১৮ ম্যাচের ১৭ টিই জিতেছে তারা। এই ম্যাচে তাই জয় তুলে নিতে চায় য়্যুভেন্তাস।