চকবাজারে ৬ জন মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

August 16, 2022 at 05:05AM
from somoynews.tv | RSS Feed
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনে পুড়ে ৬ জন মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৫ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় মৃতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
এছাড়া মৃতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন সরকার প্রধান।
এর আগে দুপুর ১২টার দিকে চকবাজারের কামালবাগের দেবিদাস ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে ১২টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এবং পরে আরও ৪টি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন বলেন, চকবাজারের কামালবাগের দেবিদাস ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লাগার পর আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন: চকবাজারে আগুন: ঘুমের মধ্যেই চিরঘুমে তারা, মর্গে কান্নার রোল
এরপর বিকেল পৌনে ৪টায় আগুন লাগা ভবন থেকে একে একে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছয়জনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. শরিফ (১৫), মো. ওসমান (২৫)। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টায় চকবাজারের দেবিদাস ঘাট লেনে একটি রেস্টুরেস্ট আগুনের সূত্রপাত। ধারণা করা হয়, রেস্টুরে্টে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। একই ভবনের ওপর তলায় পলিথিন ও প্লাস্টিক কারখানা থাকায় মূহূর্তেই তীব্র আকার ধারণ করে আগুন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।