টাইগারদের এবার আক্ষেপ ঘোচানোর পালা

August 30, 2022 at 06:07AM
from somoynews.tv | RSS Feed
এশিয়া কাপ বাংলাদেশের কাছে অক্ষেপ আর প্রাপ্তির মিশেলে এক টুর্নামেন্টের নাম। বাংলাদেশের প্রথম আন্তর্জতিক ম্যাচ খেলেছিল ১৯৮৬ সালের এশিয়া কাপে। সব মিলিয়ে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪৮টি ম্যাচ খেলে টাইগাররা জিতেছে ১০টি ম্যাচে। আবার শেষ চার আসরে তিনবার ফাইনাল খেলেও ছুয়ে দেখা হয়নি এশিয়া সেরার মুকুট। এবার টাইগারদের আক্ষেপ ঘোচানোর পালা। এশিয়া কাপের কাছে একটা শিরোপা যে সাকিবদের পাওয়া। তবে সামনে যে ভঙ্গুর পথ, যা মাড়াতে হবে সাবধানে। বাকিটা দেখাতে হবে ২২ গজে।
ক্রিকেট, কখনও হাসায় কখনও বিষাদের সাগরে ভাসায়। আফসোস, আবেগ, প্রাপ্তি, উল্লাস, জয়োচ্ছ্বাস। এক ক্রিকেটে কতশতগল্প লুকিয়ে।
সালটা ১৯৮৬। মার্চের শেষ দিন। প্রতিপক্ষ সেই পাকিস্তান। একেই হয়তো বলে প্রকৃতির প্রতিশোধ। বিশ্ব ক্রিকেটে যেদিন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে লাল সবুজের বাংলাদেশ। এশিয়া কাপের সেই ম্যাচে হয়তো ৭ উইকেটে হেরেছিল টিম টাইগার। তবে সেদিন যে বীজ বপন হয়েছিল, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তা আজ পরিণত হয়েছে বটবৃক্ষে।
আরও পড়ুন: হার্দিক-সাকিব দলে থাকা মানে ১২ জন নিয়ে মাঠে নামা: শ্রীরাম
যদিও এরপরের ৫ আসরে বাংলাদেশের অংশগ্রহণ ছিল শিক্ষা সফরেই সীমাবদ্ধ। ২০০৪ সালে পায় প্রথম ম্যাচ জয়ের স্বাদ। যদিও প্রতিপক্ষ পুঁচকে হংকং বলে ভ্রু আপনার কুঁচকাতেই পারে।
এরপরের দুই আসরেও বাংলাদেশের জয় বলতে শুধু সংযুক্ত আরব আমিরাত। তারপরই সেই বাংলাদেশ থেকে এই বাংলাদেশ হয়ে ওঠার গল্প শুরু। ব্যর্থতার কালচিত্র অঙ্কন করেও যে সফল হওয়া যায় তা প্রথম টাইগাররা জানিয়েছিল ২০১২ এশিয়া কাপে। যে টুর্নামেন্টে হারানো হয়েছিলো পরক্রমশালী ভারত-লঙ্কানদের। যদিও ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুই রানের হার আজও টাইগারদের হৃদয়কে করে ক্ষতবিক্ষত।
২০১৪ সালে ব্যর্থতার পর ১৬তে আবারো ফাইনালে ওঠে বাংলাদেশ। যদিও সেই টুর্নামেন্টটি ছিল এবারের মতো অর্থাৎ সংক্ষিপ্ত সংস্করণের। যেখানে আরব আমিরাত, পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও ফাইনালে হৃদয় ভাঙ্গার গল্প। ঘরের মাঠে আবারও স্নায়ুর পরীক্ষায় হার। সেবারের প্রতিপক্ষ ছিল ভারত।
আরও পড়ুন: আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
এ ভারতের কাছে আরও একবার বাংলাদেশ ফাইনাল হেরেছে সবশেষ এশিয়া কাপে। সেবার লিটন দাশের সন্দেহজনক স্টাম্পিংয়ের আউটা নিয়ে উঠেছিল চায়ের কাপে ঝড়। যদিও পুরো টুর্নামেন্টে বাংলার প্রাপ্তির গল্প ছিল বিস্তর। তবে এখন আক্ষেপে পোড়ায় সোনালী ওই ট্রফিটা স্পর্শ করতে না পারার।
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। তিন তিন ফাইনাল, কতশত আক্ষেপ। এবার সব ঘোচানোর পালা। এশিয়া কাপের কাছে একটা শিরোপা যে বাংলাদেশের পাওয়া।
]]>