ফতুল্লায় ফ্রিজের কম্প্রেসার লিকেজে দগ্ধ তিনজন


August 08, 2022 at 01:00AM
from jagonews24.com | rss Feed

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্রিজের কম্প্রেসারের গ্যাস লিকেজ থেকে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন মো. সাব্বির হোসেন (১৮), মোহাম্মদ ফয়সাল (২৬) ও মো. হাসান (১৯)।

রোববার (৭ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

তাদের নিয়ে আসা ইউসুফ জানান, নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্রিজের কমপ্রেসারে গ্যাস ঢোকানোর সময় হঠাৎ বিস্ফোরণ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে মো. সাব্বির হোসেনকে ভর্তি দেওয়া হয় এবং মো. ফয়সালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মো. হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ঘটনা নিশ্চিত করেছেন।

এমএইচআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url