পুড়ে সব শেষ প্রতিবন্ধী বাবুলের


September 01, 2022 at 01:20AM
from jagonews24.com | rss Feed

পঞ্চান্ন বছর বয়সী মো. বাবুল একজন শারীরিক প্রতিবন্ধী। রিকশা চালিয়ে গড়ে তোলা নিজের সব সম্পদ মাত্র ২ ঘণ্টার আগুনে পুড়ে শেষ হয়ে গেছে।

বুধবার (৩১ আগস্ট) রাতে রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার এলাকায় বস্তিতে আগুনে নিজের সব সম্পদ পুড়ে যাওয়ার পর জাগো নিউজকে এসব কথা বলেন মো. বাবুল।

বস্তিটিতে বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় কেউ কিছু নিয়ে বের হতে পারেনি। এতে প্রায় ১৮০টি ঘরই পুড়ে যায়।

এর মধ্যে একটি ঘরে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন শারীরিক প্রতিবন্ধী মো. বাবুল। নিজের সবকিছু হারিয়ে তিনি জাগো নিউজকে বলেন, ৩০ বছর ধরে আমি এখানে থাকি। শারীরিকভাবে আমি প্রতিবন্ধী হলেও আমি কারোর কাছে হাত পাতি না। আমি ব্যাটারিচালিত রিকশা চালাই।

তিনি বলেন, গত ৩০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়ে ফ্রিজসহ বাসার নানা জিনিসপত্র করেছি। মেয়েদের বিয়ে দিতে হবে তার জন্যও প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আগুনে পুড়ে আমার সব শেষ হয়েছে। এখন কোথায় থাকবো সেটাই জানি না।

প্রতিবন্ধী এই রিকশাচালক বলেন, বস্তিতে এতদিন থেকেছি কারোর সঙ্গে খারাপ ব্যবহার ও ২ টাকা অন্যায়ভাবে আয় করিনি। আজ সব শেষ হয়ে গেলো। এখন কোথায় থাকবো, কী করবো তা আল্লহ জানে।

আরএসএম/এমআরএম


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url