বাবুবাজার ব্রিজে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত টেইলার্স কর্মচারী


August 09, 2022 at 05:42AM
from somoynews.tv | RSS Feed

রাজধানীর বাবুবাজার ব্রিজের উপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল হান্নান (১৭) নামে টেইলার্স কর্মচারী আহত হয়েছেন। সোমবার (৮ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হান্নান জানান, সে বংশাল নর্থ সাউথ রোডে একটি বোরখার টেইলার্সে কাজ করে। সেখানেই থাকত। বিকালে কেরাণীগঞ্জ জিনজিরা এলাকায় টেইলার্স মালিকের বাসায় যায়। সন্ধ্যায় সেখান থেকে পায়ে হেঁটে ফিরছিল। বাবুবাজার ব্রিজের ঢালে আসলে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে দুই ছিনতাইকারী তার পথরোধ করে। তার কাছে থাকা মোবাইল ফোন নেয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় তার বাম পাজরে ছুরিকাঘাত করে। ছিনতাইকারীরা ফোনটি নিয়ে কিছুদূর চলে গেলেও আবার এসে ফোন ছুঁড়ে দিয়ে যায়।

আরও পড়ুন:  রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে সরকারি কর্মকর্তা

হান্নান আরও জানান, আহত অবস্থায় সে নিজেই দৌড়ে কিছুদূর চলে আসার পর পরিচিত একজন তাকে দেখে টেইলার্সের দোকানে নিয়ে যায়। সেখান থেকে টেইলার্স মালিক দেলোয়ার হোসেন তাকে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, হান্নানের বাম পাজরে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url