ভালুকায় ককটেল ফাটিয়ে স্বর্ণালঙ্কার লুট, আহত ২


July 20, 2022 at 11:24PM
from jagonews24.com | rss Feed

ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে ও গুলি করে জুয়েলার্সের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দোকানের মালিক গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন।

বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার প্রদীপ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে এই দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে ৮টার হঠাৎ তিনটি বিকট শব্দ হয়। শব্দের পর ধোয়ায় অন্ধকার হয়ে গেলে দোকানের সব স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

পরে প্রদীপ জুয়েলার্সের মালিক অধির কর্মকারকে গুলিবিদ্ধ অবস্থায় ও শাহিন মিয়া নামে আরেকজন আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম আরও বলেন, ককটেল ফাটিয়ে জুয়েলারি দোকানের ডাকাতির পর পুলিশ সুপার আহমার উজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কি পরিমাণ জুয়েলারি ডাকাতি বা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানার চেষ্টা চলছে।

মঞ্জুরুল ইসলাম/এমআরএম


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url