এসএমএসে গ্রাহকদের লোডশেডিংয়ের তথ্য জানাতে নির্দেশ


July 21, 2022 at 05:27AM
from somoynews.tv | RSS Feed

বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোকে লোডশেডিংয়ের বিষয়ে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানানোর নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (২০ জুলাই) রাতে মন্ত্রণালয়ের উপসচিব মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্য বৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং-এর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিতরণ সংস্থা/কোম্পানিগুলোকে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদেরকে নিম্নবর্ণিত ২টি এসএমএসের মাধ্যমে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

SMS 1: Sorry for the load shedding and schedule of the load shed in the specific areas.

SMS 2: Contact number of hotline, complain centers and concern duty officers; so that consumers can inform any load shedding or power cuts which is not included in the schedule sent.

আরও পড়ুন: বৃহস্পতিবারের লোডশেডিংয়ের সূচি প্রকাশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পুরো বিশ্বেই অস্থির জ্বালানি তেলের বাজার। দেশেও বেড়েছে দাম। যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারেও। তারই পরিপ্রেক্ষিতে রাজধানীতে গত সোমবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। বিদ্যুৎ কোম্পানি ডেসকো এবং ডিপিডিসি তাদের ওয়েবসাইটে এলাকাভিত্তিক কখন লোডশেডিং হবে, সেটা জানিয়ে দিচ্ছে। এছাড়াও সারা দেশে একই নীতি গ্রহণ করা হয়েছে।

সরকারি অফিসগুলোতেও ২৫ শতাংশ বিদ্যুৎ খরচ কমানোর বিষয়ে নির্দশ দেয়া হয়েছে। এর আগে বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট- শপিংমল বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে।

 

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url