দ্বিতীয় দিন ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে শতভাগ পশুর বর্জ্য অপসারণ


July 11, 2022 at 11:57PM
from jagonews24.com | rss Feed

ঈদের দ্বিতীয় দিনে ৭৫টি ওয়ার্ডে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (১১ জুলাই) রাতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার রাত সোয়া ৯টা নাগাদ কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

এছাড়া শনিবার (৯ জুলাই) হতে আজ রাত ৯টা পর্যন্ত ১৪ হাজার ৭৫৩ দশমিক ৭৯ মেট্রিক টন কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে অপসারণ করেছে ডিএসসিসি।

আইএইচআর/জেডএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url