ম্যানইউর বিপক্ষে মাঠে নামছে সালাহরা


July 12, 2022 at 06:32AM
from somoynews.tv | RSS Feed

প্রাক মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার (১২ জুলাই) মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। করোনা ঝর শুরুর পর গেল দু'বছরে থাইল্যান্ডে এটিই বড় কোনো ক্লাবের লড়াই। মৌসুমের শুরুতে ইউনাইটেডের মত ক্লাবকে হারিয়ে নতুনদের মাঝে আত্মবিশ্বাস বাড়াতে চায় লিভারপুল। ইউনাইটেডও চায় জয়ে প্রস্তুতি শুরু করতে। ব্যাংককের রাজমংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।

মৌসুম শেষ গেল কদিন খুব বিষন্ন কেটেছে ফটুবল প্রেমীদের। মাঠে নেই লিগ। তবে বিষন্নতার দিন শেষে। মৌসুম শুরুর আগে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচেই উত্তাপ ছড়াতে হাজির লিভারপুর ও ম্যানচেস্টার ইউনাইটেড। ব্যাংককে দু'দলের হাইভোল্টেজ এ ম্যাচ নিয়ে অপেক্ষায় সমর্থকরা। করোনা ঝর শুরু হওয়ার পর থেকেই থাইল্যান্ডে হয়নি বড় কোনো ক্লাবের ম্যাচ। এই প্রথম লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ দিয়ে কাটবে সে ক্ষরা। এরইমধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট।

সবশেষ মৌসুমটা ভাল কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। এবার চ্যাম্পিয়ন্স লিগেও নেই ইপিএলের সফল দলটি। ইউরোপা লিগে খেলবে রেড ডেভিল। সোলশায়ার অধ্যায় শেষে দায়িত্ব নিয়েছেন নতুন কোচ এরিক টেন হ্যাগ। ইউরোপা লিগ ও টেন হ্যাগ দুটোতেই মন নেই দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রাক মৌসুমে দলের সঙ্গে করেননি অনুশীলন। থাইল্যান্ড সফরেও আসেননি সিআর সেভেন। তাকে ছাড়াই এগিয়ে যায়ওয়ায় অভ্যস্ত হতে চান টেন হ্যাগ। লিভারপুলকে হারিয়ে মৌসুমটা দুর্দান্তভাবে শুরু করতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন: সমর্থকদের সামনে হাজির হলান্ড

প্রতিপক্ষ লিভারপুল স্মরণীয় একটা মৌসুম শেষ করেছে। কোয়াড্রপল জয়ের সম্ভাবনা থাকলেও, শেষ পর্যন্ত পারেনি অলরেড। লিগ কাপ ও এফ কাপ জিতেছে তারা। হাতছাড়া হয়েছে ইপিএল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও রিয়াল মাদ্রিদের ইতিহাস গড়ার মঞ্চে স্বপ্ন ভেঙ্গেছে লিভারপুলের। এ মৌসুমে অলরেডদের ছেড়ে চলে গেছেন সাদিও মানে। তবে যোগ দিয়েছেন প্রতিশ্রুতিশীল উরুগুইয়ান ডারউইন নুনেজ ও পর্তুগালের ফ্যাবিও কারবালহো।

আরও পড়ুন: রোনালদো বিক্রির জন্য নয়: ম্যানইউ কোচ

মৌসুমের প্রথম এই ম্যাচে ইউনাইটেডের মত প্রতিপক্ষকে হারাতে পারলে, তরুণদের মাঝে আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি বলেন, ‘ম্যাচটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ ইউনাইটেডের মত দলকে হারানো কঠিন। থাইল্যান্ডের সমর্থকরাও জয় দেখতে চায়। এবার অনেকেই দল ছেড়েছে। নতুনদের পরখ করে দেখতে চাই। ওদের মাঝে সম্ভাবনা রয়েছে। বড় দলের সঙ্গে ম্যাচ খেলতে পারলে ওদের আত্মবিশ্বাস আরও বাড়বে।’

প্রাক মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়ার মেলবোর্ন। লিভারপুল যাবে সিঙ্গাপুর। শুক্রবার ক্রিস্টাল প্যালেসের সঙ্গে খেলবে আরও একটি ম্যাচ।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url