টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

July 08, 2022 at 05:52AM
from somoynews.tv | RSS Feed
টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এসে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে ভেজা মাঠের কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-টোয়েন্টির টস। তবে ৩০ মিনিট পর ম্যাচ শুরু হলেও পুরো ২০ ওভারেই খেলা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: জিম্বাবুয়ে যাচ্ছে পূর্ণশক্তির দল, ছুটিতে সাকিব
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দিন বদলের অঙ্গীকার নিয়ে টাইগারদের ঘুরে দাঁড়ানোর মিশন। সিরিজের শেষ টি-টোয়েন্টিটা শুধু সিরিজ হার ঠেকানোর জন্যই দরকারি নয়, বরং এতে টাইগাররা ফিরে পেতে পারে হারানো আত্মবিশ্বাস। সফরে এখন পর্যন্ত যে জয়ের মুখ দেখা হয়নি বাংলাদেশের।
এদিকে প্রভিডেন্স পার্কের মাঠ অবশ্য আশাবাদী করতে পারে বাংলাদেশকে। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে এ মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় এসেছিল।
আরও পড়ুন: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-টোয়েন্টির টস বিলম্বিত
বাংলাদেশের একাদশ
এনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ডমিনিক ড্রেকস, ওডিন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওবেদ ম্যাকয়, হেইডেন ওয়ালশ জুনিয়র
]]>