ওয়েব সিরিজের নতুন সিজনের অপেক্ষা, আছে সুখবর

July 08, 2022 at 05:43AM
from somoynews.tv | RSS Feed
‘সেক্রেড গেমস’, ‘ফ্যামিলি ম্যান’ এবং ‘মির্জাপুর’ জনপ্রিয় এই সিরিজগুলোর নতুন সিরিজ কবে আসবে? চরিত্রগুলো কি আগের মতোই থাকবে? এমনই নানা প্রশ্ন ঘুরছে দর্শকদের মনে।
করোনা মহামারির ঘরবন্দি দিনগুলোতে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে ওটিটি প্লাটফর্ম। এই মাধ্যমে একটার পর একটা নতুন সিরিজ খুলে দিয়েছে বিনোদনের নতুন দুনিয়া। টানটান উত্তেজনা ও আগাম চমক দিয়ে শেষ হয় একটা সিরিজ। তারপর দীর্ঘ প্রতীক্ষা।
এরমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ওয়েব সিরিজগুলোর মধ্যে অন্যতম- ‘সেক্রেড গেমস’ , ‘ফ্যামিলি ম্যান’ এবং ‘মির্জাপুর’। এই ওয়েব সিরিজগুলোকে কেন্দ্র করে গত দু’বছরে দর্শকের প্রতীক্ষার পারদ চড়েছে তুঙ্গে।
‘সেক্রেড গেমস’- অনুরাগ কাশ্যপের পরিচালনায় সিরিজটি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। ২০১৮ সালে প্রথম সিজনের পর ২০১৯-এ এটির দ্বিতীয় সিজন আসে। তারপর এই সিরিজের আর কোনও খবর নেই। তৃতীয় সিজন আসবে কি না, তা-ও জানা নেই। তবুও প্রতীক্ষায় আছেন দর্শক।
আরও পড়ুন: পোশাক বিতর্ক নিয়ে মুখ খুললেন নিয়া
তবে আশার আলো দেখাচ্ছে 'ফ্যামিলি ম্যান' সিরিজটি। মনোজ বাজপায়ীর হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মে ফিরছে ‘ফ্যামিলি ম্যান ৩’। শ্রীকান্ত শিখরের চরিত্রে মনোজ বেশ জনপ্রিয়। তাকে ঘিরে দর্শকের প্রত্যাশাও বেড়েছে। তৃতীয় সিজনের গল্প শুরু হয়েছে শেষ থেকে। জানা গেছে, পুরনো চরিত্রদের নিয়ে ‘ফ্যামিলি ম্যান-৩’ ওটিটি প্ল্যাটফর্মে ফিরছে এই বছরের শেষের দিকে।
আরও পড়ুন: দ্বৈত চরিত্র নিয়ে ফিরছেন ঐশ্বরিয়া
দর্শকের কাছে রোমাঞ্চকর এবং বহু প্রতীক্ষিত সিরিজ মির্জাপুরের সেকেন্ড সিজন দেখে অনেক প্রশ্নই মাথায় ঘুরছিল দর্শকদের। অবশেষে থার্ড সিজনের জন্য অপেক্ষারত দর্শকদের জন্য সুখবর। প্রযোজক জানালেন মির্জাপুর থ্রি আসতে চলেছে।
রোমাঞ্চকর এই সিরিজে পুরনো চরিত্রদের আবার দেখা যাবে কি না, এই প্রশ্ন এখন সবার মনে। তবে ‘মির্জাপুর-৩’ কবে আসছে, এখনও পরিষ্কার করে কিছু জানাননি নির্মাতারা।