ললিত মোদীকে বিয়ে করলেন অভিনেত্রী সুস্মিতা সেন!


July 15, 2022 at 12:20AM
from jagonews24.com | rss Feed

বলিউড অন্যতম অভিনেত্রী সুস্মিতা সেন রোহমান শালের সঙ্গে ব্রেকআপের পর প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীকে বিয়ে করেছেন। সামাজিকমাধ্যম টুইটারে এক পোস্টে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেন ললিত।

ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের প্রথম চেয়ারম্যান এবং কমিশনার ছিলেন ললিত। তার পোস্ট নিয়েই হইচই শুরু হয়েছে সুস্মিতার ভক্তদের মধ্যে। হবেই না কেন, ওই পোস্টে মালদ্বীপে ছুটি কাটানোর অন্তরঙ্গ মুহূর্তের ছবিও শেয়ার করেন তিনি।

বিয়ে প্রসঙ্গে তিনি টুইটারে লেখেন, ‘লন্ডনে ফিরলাম পরিবারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটিয়ে, আর বেটারহাফ সুস্মিতাকে নিয়ে কী বলব নতুন শুরু, নতুন পরিবার স্বপ্নের দেশে আছি। ’

যদিও প্রথম টুইটে সুস্মিতা সেনের সঙ্গে বিয়ের গুঞ্জন জোরদার হয়। তবে কিছুক্ষণের মধ্যেই নতুন পোস্ট শেয়ার করে ললিত মোদী। সেখানে তিনি লেখেন ‘আমরা শুধু ডেটিং করছি। ’

বিয়ে না করলেও দুই মেয়ের মা সুস্মিতা। গত ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর ২০১০ সালে দ্বিতীয় মেয়ে আলিশাকে দত্তক নেন সুস্মিতা। তবে নিজের মেয়ের মতো করেই তাদের বড় করেছেন এই তারকা।

সুস্মিতাকে ‘দাসতাক’, ‘স্রিফ তুম’, ‘আঁখে’, ‘ম্যায় হু না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় দেখা গেছে। সর্বশেষ এই অভিনেত্রীকে ‘আরিয়া’ ওয়েব সিরিজে দেখা গেছে।

এমআই/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url