রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে সহায়তা করবে না সরকার


June 10, 2022 at 04:55AM
from somoynews.tv | RSS Feed

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণে আর কোনো সহায়তা দেয়ার পরিকল্পনা নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, এই সংস্কৃতি বন্ধে ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের করের টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন হিসেবে সরবরাহ করা বাংলাদেশে দীর্ঘদিনের একটি প্রবণতা। তবে সরকারের এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করার কোনো পরিকল্পনা নেই।

আরও পড়ুন: বাজেটে অগ্রাধিকার পেয়েছে যেসব খাত

তিনি আরও বলেন, এর পরিবর্তে আমরা রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোকে তাদের ব্যবসায়িক মডেল ঢেলে সাজিয়ে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য উৎসাহ দিচ্ছি।

২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। যা বিগত অর্থবছরের তুলনায় ১২ দশমিক ৩২ শতাংশ বেশি। এছাড়া মূল বাজেটের তুলনায় ১৪ দশমিক ২৫ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। সে হিসেবে নতুন বছরের বাজেট এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url