মিশরে ঈদুল ফিতর উদযাপন


May 02, 2022 at 11:07PM
from jagonews24.com | rss Feed

পিরামিড নীলনদ আর তিন ধর্মের ঐতিহাসিক দেশ মিশর। আফ্রো এশিয়ার ইসলামিক ঐতিহ্যবাহী দেশটিতে করোনা মহামারির কারণে গত দুই বছর কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ঈদ উদযাপন করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। এবার করোনার সংক্রমণ কমে যাওয়ায় আনন্দ উচ্ছ্বাসে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মিশরবাসী।

সোমবার (২ মে) ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মসজিদ থেকে ধ্বনি আসতে থাকে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ’। ভোরের আলো ফুটার আগেই দেখা যায় নারী পুরুষ ও শিশুরা হাতে জায়নামাজ নিয়ে ছুটে চলছে মসজিদের দিকে। সূর্য উঠার ২০ মিনিট পরেই মসজিদে ঈদের জামাত শুরু হয়।

jagonews24

মিশরে আমাদের দেশের মতো ঈদের জামাতের জন্য কোনো ঈদগাহ মাঠ নেই। তবে করোনা মহামারির আগে মসজিদের ভেতর, স্কুল, বিভিন্ন ক্লাব সংলগ্ন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হত। গত দুই বছরের ন্যায় এবার খোলা মাঠে ঈদুল ফিতরের নামাজ পড়া নিষিদ্ধ ছিল মিশরের ওয়াকফ মন্ত্রণালয় থেকে।

তাদের বেধে দেওয়া নিয়ম অনুযায়ী ঐতিহাসিক মসজিদ আল-আজহার ও আমর ইবনুল-আসসহ প্রধান মসজিদগুলোতে একীভূত খুতবা দিয়ে নামাজ শেষ করা হয়। এবার ঈদুল ফিতর উপলক্ষে এক সাংবাদিকসহ তিন হাজারের বেশি বন্দিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

jagonews24

মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা ও বাংলাদেশ কমিউনিটির সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় মসজিদে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন।

অন্যান্য বছরের মতো এবার ও রাজধানী কায়রোস্থ ঘানা ফার্ম এলাকায় অবস্থিত ‌‘বাংলাদেশ হাউস’ প্রবাসীদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম। দুপর ১.৩০ মিনিটে বাংলাদেশ হাউসে আগত বাংলাদেশ কমিউনিটির সদস্যদের অভ্যর্থনা জানান রাষ্ট্রদূত মনিরুল ইসলাম ও তার সহধর্মিণী ফাহিমা তাহসিন।

jagonews24

প্রবাসী বাংলাদেশিদের আপ্যায়নের জন্য ফাহিমা তাহসিন নিজ হাতে তৈরি করেন বিভিন্ন ধরনের হালোয়া, খেজুরের সন্দ্বেশ, বিভিন্ন রকমের সেমাইসহ দেশীয় ঐতিহ্যবাহী ঈদের সব রকমারি খাবার। দুপুর ১.৩০ মিনিট থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত প্রবাসীদের নিয়ে গল্প গুজব ও আপ্যায়নে মেতে ছিলেন রাষ্ট্রদূত দম্পতি।

এসময় ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী বাংলাদেশি ও মিশরীয় নাগরিকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম। তিনি দেশে অবস্থিত প্রবাসীদের পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানান।

বাংলাদেশ দূতাবাস ভবনের ‘অপেন হাউস’ অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিশরে বাংলাদেশ কমিউনিটির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমেরিকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি উচ্চ পদস্থ ব্যক্তিরা।

এমআরএম


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url