ভিয়ারিয়ালের মাঠে যেকোনো কিছুর জন্য প্রস্তুত লিভারপুল

May 02, 2022 at 11:15PM
from bangla - Home
প্রথম লেগে জয়ের পরই ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, অর্ধেক কাজ শেষ হলো কেবল। ভিয়ারিয়ালের বিপক্ষে ফিরতি লড়াইয়ের আগেও একই কথার পুনরাবৃত্তি লিভারপুল কোচের কণ্ঠে। চলতি চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক চমক উপহার দেওয়া স্প্যানিশ দলটিকে নিয়ে বেশ সতর্ক এই জার্মান। ফাইনালে ওঠার লড়াইয়ে ঘরের মাঠের ফল মাথায়ই রাখতে চান না তিনি। একই সঙ্গে দলের প্রতি তার বার্তা- তৈরি থাকতে হবে যেকোনো কিছুর জন্য।