কলকাতায় বাংলাদেশের নতুন ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস
April 07, 2022 at 11:18PM
from jagonews24.com | rss Feed
কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিলেয়েছেন আন্দালিব ইলিয়াস। মঙ্গলবার (৫ এপ্রিল) এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। কলকাতার বিদায়ী ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসানের স্থলাভিষিক্ত হলেন তিনি।
আন্দালিব ইলিয়াস প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের পুত্র। সাহিত্যিক হিসেবে তিনি কলকাতায় বিশেষভাবে পরিচিত।
জানা গেছে, আন্দালিব ইলিয়াস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিরেক্টর জেনারেল পদে দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি জেনেভা, ফিলিপাইন, বেলজিয়াম, নিউইয়র্কে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন একটি গুরুত্বপূর্ণ দপ্তর। বিভিন্ন দিক থেকে এই মিশনের ঐতিহাসিক গুরুত্ব অনেক। আন্তর্জাতিকভাবে এই ভবনেই স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় এক। তাই এখানে দায়িত্বভার গ্রহণ করে ভীষণ খুশি আমি।
আন্দালিবের আগে গত সাড়ে চার বছর এই দায়িত্বে ছিলেন তৌফিক হাসান। তার সময়েই হাই কমিশনে বাংলাদেশ গ্যালারি, বঙ্গবন্ধু মঞ্চ এবং বঙ্গবন্ধুর ব্রোঞ্জের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। তার সময়েই সল্টলেক সেক্টর ফাইভে বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারসহ অন্যান্য অনেক কাজ সম্পন্ন হয়েছে। তৌফিক হাসানের সময়েই ‘কলকাতায় বঙ্গবন্ধু’ ডকুমেন্টারির শুটিং শুরু হয়েছে এবং কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ তৈরি হয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধু কর্নার তৈরি করেছেন।
তৌফিক হাসান জাগো নিউজকে বলেন, একজন বাঙালির কাছে কলকাতা আলাদা নয়। এখানে থেকে কখনো উপলব্ধি হতো না যে দেশের বাইরে আছি।
ইএ