এশিয়ান রাগবিতে অংশ নিতে থাইল্যান্ডে বাংলাদেশ
April 08, 2022 at 05:57AM
from somoynews.tv | RSS Feed
এশিয়ান রাগবিতে অংশ নিতে থাইল্যান্ডের ফুকেটে পা রেখেছে বাংলাদেশ দল। দুই দিনের এ টুর্নামেন্টে লাল-সবুজের প্রতিনিধিরা ছাড়াও অংশ নেবে পাঁচটি দেশের ছয়টি দল।
এর আগে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুর আড়াইটায় থাইল্যান্ডের উদ্দেশে বিমান ধরেছেন রাগবি খেলোয়াড়রা। ভিসা জটিলতায় পড়ায় আগে থেকে টুর্নামেন্টের বিষয়ে সংবাদ সম্মেলন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সাধারণ সম্পাদক মৌসুম আলী। আগামী শনিবার ও রোবাবর দু’দিন খেলা শেষে পরদিন দেশে ফিরবে লাল সবুজের প্রতিনিধিরা।
এর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে টুর্নামেন্ট উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তৃতীয় তলার সভাকক্ষে মৌসুম আলী জানান, টুর্নামেন্টটি গত বছর হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে হয়নি।
আরও পড়ুন: বক্সারদের জন্য থাইল্যান্ড কিংবা কিউবা থেকে কোচ আনবে ফেডারেশন
এদিকে ফেডারেশনের সভাপত শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘ছয় দেশের সাতটি দল খেলবে এই টুর্নামেন্টে। আমাদের লক্ষ্য ভালো খেলা। ইতোমধ্যে ছেলেরা থাইল্যান্ডে রওয়ানা হয়েছে।’
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল সম্পর্কে মৌসুম বলেন, ‘এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, আরব আমিরাত, সিঙ্গাপুর, চাইনিজ তাইপে ও কিরগিজস্তানের একটি করে এবং থাইল্যান্ডের দুটি দল।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পাবলিক এফেয়ার্স ও ব্রাঞ্চ কমিউনিকেশন জুনিয়র অফিসার মো. সাইফুল ইসলাম, ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য মো. সিরাজুল ইসলাম, পারভিন নাছিমা নাহার।
আরও পড়ুন: পঞ্চগড়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
রাগবি খেলার উৎপত্তি মূলত ইংল্যান্ডে দুই শতক আগে। বর্তমানে আমেরিকা, ইউরোপসহ বেশ কিছু দেশে এ খেলা বেশ জনপ্রিয়। এদিকে এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশে রাগবি ফেডারেশন নানা সীমাবদ্ধতার মধ্যে খেলাটির উন্নয়ন ও প্রসারে চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে জেলা পর্যায়ে প্রতিযোগিতাটি আয়োজন করে যাচ্ছে ফেডারেশন।
]]>