নদীতে মিলল জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড়


April 09, 2022 at 05:56AM
from somoynews.tv | RSS Feed

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নদী খননের সময় প্রায় ২০০ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড় পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) মাঝ রাতে ভৈরব নদী খননের সময় এসব পাওয়া যায়।

জাহাজের ধ্বংসাবশেষ পাওয়ার খবর কার্পাসডাঙ্গাসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার (৮ এপ্রিল) ভোর থেকেই কৌতূহলী লোকজন ঘটনাস্থলে ভিড় করে।


স্থানীয় সূত্রে জানা যায়, দামুড়হুদার সুবুলপুরে গত বছর ১৯ ডিসেম্বর ভৈরব নদ খননের কাজের উদ্বোধন হয়। এরপর ভৈরব নদ খননের এক পর্যায়ে কার্পাসডাঙ্গা-বাঘাডাঙ্গার নীল কুঠির নিচে মাটি কাটা ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের সময় ড্রেজার মেশিনের চালক বৃহস্পতিবার মাঝরাতে ব্রিটিশদের পণ্যবাহী প্রায় ২০০ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড়ের সন্ধান পায়। বিষয়টি ভৈরব নদ খননের ঠিকাদারকে জানালে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়।
 

নদী খননের ঠিকাদার শ্রী বিশ্বজিৎ জানান, রাতে নদীর মাটি খনন করতে করতে এগুলো যাওয়া গেছে। কৌতূহলী মানুষ দেখতে ভিড় করছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।


এ বিষয়ে ড্রেজার চালক নাইম জানান, গত রাতে আমি মাটি খনন করছিলাম। হঠাৎ মাটি খননের মেশিনের প্লেটে লোহা বাঁধে। পরে আরও খনন করতে করতে বড় নৌকার কিছু মালামাল পায়।


আরও পড়ুন: রিয়াদ হত্যা মামলায় যশোর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার


এলাকাবাসী ধারণা করছে, এটি প্রায় দেড় থেকে ২০০ বছর আগে নদীতে ডুবে যাওয়া জাহাজ। মাটি খনন আরও করলে হয়তো মূল্যবান সম্পদ থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে।


এদিকে মাটি খুঁড়ে জাহাজ পাওয়ার সন্ধান আশপাশে ছড়িয়ে পড়ায় কৌতূহলী নারী-পুরুষসহ সব বয়সের মানুষ দেখতে ভিড় করছেন।


শুক্রবার (৮ এপ্রিল) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, ভৈরব নদে লোকজন দূর-দূরান্ত থেকে জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের কিছু হাড় দেখতে ভিড় করছেন।
 

কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হামিদুল ইসলাম বলেন, এই পথে ব্রিটিশদের যাতায়াত ছিল। এখানে নীল কুঠির ছিল। সেই সময়ে ডুবে যাওয়া জাহাজ হতে পারে এটি।


আরও পড়ুন: বাগেরহাটে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, গ্রেফতার ২


কার্পাসডাঙ্গা এলাকার প্রবীণরা বলেন, বাপ-দাদাদের কাছে শুনেছি সেই সময় প্রকৃতির দুর্যোগ কিংবা কোনো দুর্ঘটনায় জাহাজটি নদীতে ডুবে গেছে। পরে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এখন মাটি কেটে নদী খনন করায় সেই ডুবে যাওয়া জাহাজের সন্ধান পাওয়া যায়। তাছাড়া মানুষের শরীরের কিছু হাড় পাওয়া গেছে। এই জাহাজে মূল্যবান সম্পদ থাকতে পারে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন, সকালে বিষয়টি ফেসবুকে দেখলাম। প্রত্নতত্ত্ব বিভাগের সাথে কথা বলছি। তবে যেগুলো পাওয়া গেছে সাবধান ও যত্ন করে রাখতে হবে। ইউনিয়ন পরিষদে রাখার জন্য চেয়ারম্যানকে বলেছি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url