চায়ের সঙ্গে যে ৫ খাবারে স্বাস্থ্যঝুঁকি


April 22, 2022 at 05:16AM
from somoynews.tv | RSS Feed

সকাল কিংবা বিকেলের নাশতায় অনেকেই চায়ের সঙ্গে নানা কিছু খেয়ে থাকেন। কিন্তু এমন ৫ টি খাবার রয়েছে যা চায়ের সঙ্গে মোটেও খাওয়া যাবে না।

চায়ের সঙ্গে এই ৫ খাবারের রসায়ন সামঞ্জস্য না হওয়ার কারণেই বিশেষজ্ঞরা এই ৫ খাবারকে চায়ের সঙ্গে খেতে এড়িয়ে যেতে বলেছেন।

আরও পড়ুন: গৃহস্থালি কাজে যে পাত্র ব্যবহারে ডেকে আনছেন মারাত্মক বিপদ

না জানার কারণে অনেকেই আমরা এসব খাবার চায়ের সঙ্গে খেয়ে শরীরের জন্য ডেকে আনছি বড় ধরনের বিপর্যয়। বিশেষজ্ঞরা বলছেন, আয়রন সমৃদ্ধ খাবার চায়ের সঙ্গে একেবারেই খাওয়ার ঠিক নয়।

কারণ চায়ে ট্যানিন এবং অক্সালেট থাকে যা আয়রনযুক্ত খাবার থেকে আয়রন শোষণে বাধা দেয়। তাই বিভিন্ন বাদাম, সবুজ শাকসবজি, শস্য, মসুর ডালের মতো আয়রনসমৃদ্ধ খাবার চায়ের সঙ্গে না খাওয়াই ভালো।

চায়ের সঙ্গে নাশতা বা স্ন্যাকস হিসেবে অনেকেই ভাজাপোড়া খাবার খেয়ে থাকেন। এসব খাবার মূলত বেসন দিয়ে তৈরি করা হয়ে থাকে। দ্বিতীয় খাবার হিসেবে চায়ের সঙ্গে বেসনের তৈরি খাবার স্বাস্থ্যের বিরাট ক্ষতির কারণ হতে পারে। এ ধরনের খাদ্যাভাস দৈনন্দিনের হজমের সমস্যা তৈরি করে এবং খাদ্য থেকে পুষ্টি শোষণে বাধা দেয়।

চায়ের সঙ্গে হলুদ বা লেবু জাতীয় কিছু খাওয়া মোটেও উচিত নয়। কারণ এতেও গ্যাস, পেট ফোলা, অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের মতো পেটের সমস্যা হতে পারে। তাই যাদের লেবু চা খাওয়ার অভ্যাস রয়েছে তারা এখনই এ চায়ের অভ্যাস ত্যাগ করুন।

খালি পেটে লেবু চা আরও ক্ষতিকর। পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে খেলে লেবু চা পান করলে অ্যাসিড রিফ্লাক্স এবং অম্বলের মতো সমস্যাও হতে পারে।

আরও পড়ুন: হৃদস্পন্দনের হার কম বা বেশি হওয়ার কারণ ও লক্ষণ

চায়ের সঙ্গে খাওয়া যাবে না এমন খাবারের নামের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আইসক্রিমের নাম। গরমের সঙ্গে ঠান্ডা কোনো খাবার মোটেও স্বাস্থ্যকর নয়। এটি শরীরের ভারসাম্য যেমন নষ্ট করে তেমনি দাঁত ও মাড়ির ক্ষতিও করে। বিভিন্ন তাপমাত্রার খাবার একসঙ্গে খাওয়া হলে হজম প্রক্রিয়া দুর্বল হয়ে পড়তে পারে এবং বমি বমি ভাবও দেখা দিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সূত্র: বোল্ড স্কাই

 

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url