রাশিয়ার জন্য দরজা খোলা রেখেছে ন্যাটো: বিল ক্লিনটন


April 10, 2022 at 05:18AM
from somoynews.tv | RSS Feed

মস্কো একদিন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হতে পারবে বলে রুশ নেতৃবৃন্দকে বলেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দ্য আটলান্টিকে প্রকাশিত এক নিবন্ধে তিনি এমন দাবি করেছেন।

সাবেক রুশ নেতা বরিস ইয়েলেৎসিনের কাছে তিনি এই প্রস্তাব উত্থাপন করেছিলেন। ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত রাশিয়া শাসন করেন ইয়েলেৎসিন।

পরবর্তী সময়ে প্রেসিডেন্ট পুতিনকেও একই প্রস্তাব দিয়েছিলেন বিল ক্লিনটন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটোতে রাশিয়ার চূড়ান্ত সদস্যপদ পেতে আমরা রাশিয়ার জন্য দরজা খোলা রেখেছিলাম। বরিস ইয়েলেৎসিনের কাছে বিষয়টি আমি পরিষ্কার করেছিলাম। পরে তার উত্তরসূরি পুতিনকেও বলেছি।

২০০০ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে আলাপের বিষয়টি গত ফেব্রুয়ারিতে স্মরণ করেন পুতিন। কিন্তু তার বয়ানে ভিন্ন এক দৃশ্যপট চিত্রিত হয়েছে। পুতিন বলেন, তিনি ক্লিনটনকে জিজ্ঞাসা করেছিলেন, রাশিয়া ন্যাটোতে যোগ দিতে চাইলে যুক্তরাষ্ট্র তাতে কীভাবে সাড়া দেবে? পুতিনের জবাব ছিল বরং সংযত।

আরও পড়ুন: আকস্মিক কিয়েভ সফরে বরিস জনসন

২০০০ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এক সাক্ষাৎকারে রাশিয়ার ন্যাটোর সদস্যভুক্তি নিয়ে সম্ভাবনা উড়িয়ে দেননি পুতিন। তিনি বলেছিলেন, সমান অংশীদারত্বে ন্যাটোর সদস্য হতে রাজি রাশিয়া।

সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সাফাই গাইতে গিয়ে বিল ক্লিনটন বলেন, রাশিয়া যদি উগ্রজাতীয়তাবাদী সাম্রাজ্যবাদে ফিরে যাওয়ার পথ বেছে নেয়, তবে ন্যাটোর সম্প্রসারণ ও ইউরোপীয় ইউনিয়নের মহাদেশের নিরাপত্তাকে আরও জোরদার করবে।

এরআগে রাশিয়া বলছে, ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। প্রতিবেশী দেশে সামরিক অভিযান চালাতে যুক্তি হিসেবে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষাকেও ব্যবহার করছে রাশিয়া।

ন্যাটো সবার জন্য দরজা খোলা রাখার নীতি বজায় রেখেছে। জোটটি বলছে, তারা কেবল একটি প্রতিরক্ষা সংস্থা। কিন্তু ইউক্রেনকে একটি নিরপেক্ষ দেশ হতে বলছে রাশিয়া।

আরও পড়ুন: নোবেলজয়ী রুশ সাংবাদিকের ওপর রং হামলা
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url