বিএসএমএমইউর ৯০০ কর্মচারী নিয়মিত হয়েছেন, বাকিদের চেষ্টা চলছে


April 24, 2022 at 11:20PM
from jagonews24.com | rss Feed

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৯০০ জন কর্মচারীকে নিয়মিত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, বাকি অনিয়মিত কর্মচারীদের কীভাবে নিয়মিত করা যায়, সে বিষয়ে আমরা কর্মপরিকল্পনা করছি। আমার প্রশাসন সময় পেলে এ বিশ্ববিদ্যালয়ের বাকি কর্মচারীদেরও নিয়মিত করবে।

রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বিএসএমএমইউর শহীদ ডা. মিলন হলে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএসএমএমইউতে কর্মরত বৃহত্তর কুমিল্লার (কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এর আয়োজন করে।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে ৯০০ জন কর্মচারীকে নিয়মিত করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের কাজে রেগুলারিটি এসেছে। যদি এ প্রশাসন কিছুদিন থাকতে পারে, আশা করি এই বিশ্ববিদ্যালয়ের সব সমস্যার সমাধান আপনাদের সঙ্গে নিয়ে করতে পারবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। তিনি বলেন, রমজানে সবার উচিৎ কম খাওয়া, বেশি দেওয়ার মানসিকতা গড়ে তোলা। এলাকার মানুষের মধ্যে ঐক্যবদ্ধ থাকা ভালো, তবে তা যেন আঞ্চলিকতায় রূপ না নেয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তসলিম উদ্দিন আহমেদ প্রমুখ।

এএএম/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url