লিল লেটের প্রথম বাংলা গান


March 09, 2022 at 05:08AM
from somoynews.tv | RSS Feed

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান তরুণ গায়ক লিল লেট বা শান জামিল হোসেন। তার আরও একটি পরিচয় আছে। তিনি শহীদ কর্নেল জামিল আহমেদ মিঠুর নাতি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে বাঁচাতে যারা প্রাণ দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম কর্নেল জামিল আহমেদ মিঠু। এদিকে লিল লেট জানালেন, এবারই প্রথম নিজ মাতৃভাষায় তৈরি করলেন গান। নাম ‘রাতের কথা’। তার সঙ্গে গিটারসহ কাজটির প্রযোজনায় আছেন তারই বন্ধু আরিফ এলাহি। গত ৩ মার্চ এটি সামাজিক মাধ্যমে অবমুক্ত হয়েছে।

আরও পড়ুন. তাপস ভাই তিন মিনিটের ভেতরে গানটা বানিয়েছেন

এদিকে লিল লেট বাংলাদেশের মাটিতে না জন্মালেও একে আপনভূমির মতোই ভালোবাসে। তাছাড়া বাংলাভাষায় তার গাওয়া এই প্রথম গানের কাজটি করতে পেরেও তিনি বেশ গর্বিত। গানটি ভাষার মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও ভিডিও এডিটিংসহ নানা কারণে দেরি হয়ে যায়।

আরও পড়ুন. ইমরানের ‘বেখায়ালি মন’ গানে মামুন খান

এছাড়া লিল লেট তার গানটি তৈরি করেছেন মূলত তার বন্ধুর উদ্দেশে। যিনি গত শীতে বিয়ে করেছেন। গানটির সুর ও কথাও লিল লেটের। ভিডিও পরিচালনায় আছেন জেরেমিয়া মালিংকাস।  
                                                                                                                                     
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url