দ্বিগুণ বাজেটের ‘কেজিএফ টু’


March 09, 2022 at 05:06AM
from somoynews.tv | RSS Feed

প্রশান্ত নীলের লেখা ও পরিচালনায় এবং বিজয়ী কিরাগাঁদুরের হম্বালের ফিল্মস বেনারে অধীনে তৈরি ভারতীয় কন্নড়-ভাষার পর্যায়কালের অ্যাকশন ধর্মী চলচ্চিত্র কেজিএফ: চ্যাপ্টার ওয়ান। এটি ছিল দুই ভাগে বিভক্ত চলচ্চিত্র ধারাবাহীকের প্রথম পর্ব। শিগগিরই মুক্তি পেতে চলেছে ‘কেজিএফ টু’।

জানা গেছে, নতুন এই গল্পে রাজনীতি যুক্ত হয়েছে। ছবিতে সুপারস্টার যশের জোর মোকাবিলা হবে সঞ্জয় দত্তের সঙ্গে। রাভিনা ট্যান্ডনকে দেখা যাবে প্রধানমন্ত্রীর ভূমিকায়। 'কেজিএফ টু' ছবির বাজেট ১৫০ কোটির বেশি বলে জানা গেছে। 'কেজিএফ'–এর বাজেট ছিল ৮০ কোটি মতো। 'কেজিএফ' বক্স অফিস থেকে প্রায় ২৫০ কোটি আয় করেছিল।

আরও পড়ুন. সিদ্ধার্থ চাইতো আমি সুখে থাকি

এ ব্যাপারে কিছু খোলাসা করেছেন স্বয়ং যশ। তিনি এক সাক্ষাৎকারে ‘কেজিএফ টু’-র প্রসঙ্গে বলেছেন, ২০১৮ সালে 'কেজিএফ'-এর প্রথম পর্বের শুটিংয়ের সময় এর দ্বিতীয় পর্বের ৫ শতাংশ শুটিং হয়ে গিয়েছিল। অবশিষ্ট অংশের শুটিং প্রথম ছবিটা মুক্তির পর হয়েছে। আমরা এই ছবির দ্বিতীয় পর্বকে অন্য এক মাত্রা দিতে সব রকম চেষ্টা করেছি।'

আরও পড়ুন. পিছিয়ে গেল ‘গাঙ্গুবাই কাথিওয়াড়ি’র ওটিটি মুক্তি!

এদিকে ছবিটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে আগামী ১৪ এপ্রিল। প্রশান্ত নীল পরিচালিত এই ছবিতে যশ ছাড়াও আছেন সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, শ্রীনিধি শেট্টি, প্রকাশ রাজসহ আরও অনেকে। 
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url