গৃহবধূকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে


March 05, 2022 at 06:02AM
from somoynews.tv | RSS Feed

মাদারীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দন্তচিকিৎসক ও তার বন্ধুদের বিরুদ্ধে। ধর্ষণের ভিডিও ধারণ করে তা প্রকাশ করার ভয় দেখিয়ে গত ৬ মাস ধরে তারা ধর্ষণ করে আসছে বলে অভিযোগ গৃহবধূর।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সেবা ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ারে চিকিৎসার জন্য যান ওই গৃহবধূ। এ সময় প্রতিষ্ঠানের চিকিৎসক ছায়েদুল হক কিরণ তাকে ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন এবং এর ভিডিও ধারণ করেন।


আরও পড়ুন: বরিশালে ধর্ষণ মামলায় কাউন্সিলর গ্রেফতার

 

পরে সেই ভিডিও কিরণের বন্ধু মেহেদী হাসান শিকদার ও সোহাগ মিয়াকে দিলে তারা ফেসবুকে আপলোড করার ভয় দেখিয়ে গত ৬ মাস ধরে গৃহবধূকে ধর্ষণ করে আসছিলেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর স্থানীয় প্রভাবশালীদের হুমকিতে ঘর থেকে বের হতে পারছেন না ভুক্তভোগীর পরিবার।


আরও পড়ুন: দীর্ঘদিনের প্রেম, ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেফতার

 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url