জাপানকে বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির আহ্বান


March 05, 2022 at 06:15AM
from somoynews.tv | RSS Feed

জাপানের কৃষি যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান ইয়ানমারকে বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির জন্য কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে ঢাকায় দীপ্ত টেলিভিশন চত্বরে ইয়ানমার কোম্পানির কৃষিযন্ত্র প্রদর্শনী পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে এ আহ্বান জানান তিনি।
 

মন্ত্রী বলেন, বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিযন্ত্রে ব্যাপক ভর্তুকি দিচ্ছে। ফলে, কৃষিকাজে যন্ত্র ব্যবহারে কৃষকের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং কৃষিযন্ত্রের বিশাল বাজার তৈরি হয়েছে। জাপানি ইয়ানমার কোম্পানির যন্ত্রেরও চাহিদা অনেক। কাজেই তারা বাংলাদেশে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র তৈরি করতে পারে।

আরও পড়ুন: রূপপুরে বিদ্যুৎকেন্দ্রের অর্থ পাঠানোর প্রক্রিয়ায় বাধার শঙ্কা
 

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ এক সময় খাদ্য ঘাটতির দেশ ছিল। এখন প্রায় ১৭ কোটি মানুষের প্রয়োজনীয় খাবার আমরা এদেশ থেকে উৎপাদন করছি। বর্তমানে দেশে খাদ্যের কোনো অভাব নেই। তবে এখন চ্যালেঞ্জ হলো সকলের জন্য পর্যাপ্ত পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
 

জাপানের প্রসঙ্গ তুলে কৃষিমন্ত্রী বলেন, জাপান খুবই শিল্পোন্নত দেশ। তারপরও তারা কৃষি উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে, যাতে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকতে না হয়। আমরাও খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকতে পারি না। সেজন্য, বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে।


আরও পড়ুন: মাছ, মাংস ও ডিমের উৎপাদন রফতানির পর্যায়ে পৌঁছেছে: প্রাণিসম্পদমন্ত্রী
 

এ সময় জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি জানান, বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে এদেশে কৃষিযন্ত্র তৈরিতে উদ্যোগ গ্রহণ করা হবে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url