মুখ ফিরিয়ে নিল সেনাবাহিনী, বিপাকে ইমরান সরকার
March 30, 2022 at 05:29AM
from somoynews.tv | RSS Feed
পাকিস্তান সেনাবাহিনী মুখ ফিরিয়ে নেওয়ায় বিপাকে ইমরান সরকার।
সোমবার তার বিরুদ্ধে দেশটিতে বিশাল সমাবেশ করেছে বিরোধী দলগুলো। পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার পরই বিরোধীরা পাল্টা শোডাউন করল। এর আগে, একইদিন পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলেও আলোচনা শুরুর আগেই ৩১ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
পাকিস্তানের ইসলামাবাদের রাস্তায় সোমবার রাতে অবস্থান নেয় বিরোধী দলগুলোর হাজার হাজার নেতাকর্মী। তারা জানায়, এ বিক্ষোভ প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিরোধীদের শক্ত অবস্থান বোঝাতেই এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়।
এদিন ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফ। এ সময়, প্রস্তাবটি গ্রহণের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হলে, পক্ষে ভোট পড়ে ১৬১টি। তবে, অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা শুরুর আগেই আগামী ৩১শে মার্চ পর্যন্ত পার্লামেন্টের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার।
আরও পড়ুন: ভাগাড়ে যাবে ৩৩ যুদ্ধবিমান
পাকিস্তানের গণমাধ্যমের তথ্যমতে, সরকার টিকিয়ে রাখতে ১৭২টি ভোটের প্রয়োজন ইমরানের। তবে, সেনাবাহিনী তার থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় সেটা কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, রোববার ইসলামাবাদে বিশাল শোডাউন করেন ইমরান খান। এ সময় বিদেশিদের অর্থে পাকিস্তানে সরকার উৎখাতের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন পাক প্রধানমন্ত্রী।
]]>