‘আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে কর ছাড়ের প্রস্তাব দেবেন না’


March 02, 2022 at 11:51PM
from jagonews24.com | rss Feed

আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপের মূল্য ও জাহাজ ভাড়া বাড়ায় রডের দাম অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রডের কাঁচামালের ভ্যাট, শুল্কাদি কমানোর প্রস্তাব দেয় বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বুধবার (২ মার্চ) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় এমন প্রস্তাব দেন সংগঠনটির প্রেসিডেন্ট মানোয়ার হোসেন।

জবাবে রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এমন অজুহাতে কর ছাড়ের প্রস্তাব দেওয়া যাবে না।

আজ বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পাশাপাশি প্রাক-বাজেট আলোচনায় উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), সিমেন্ট, টাইলস ও নির্মাণখাতের ব্যবসায়ীদের একাধিক সংগঠন।

এসময় অর্থপাচার রোধে আগামী ৫ থেকে ১০ বছরের জন্য বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব।

এছাড়া রিয়েল এস্টেট খাতের সেকেন্ডারি মার্কেট তৈরি হচ্ছে না উল্লেখ করে এ খাতে সেকেন্ডারি মার্কেট সম্প্রসারণের লক্ষ্যে ব্যবহৃত ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কর ও ফি কমানোর প্রস্তাব করেন রিহ্যাব সভাপতি।

এসএম/এমএইচআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url