সবচেয়ে বেশি বিক্ষোভকারীর মৃত্যু মিয়ানমারে


March 03, 2022 at 05:52AM
from somoynews.tv | RSS Feed

রাষ্ট্রীয় মদদে ২০২১ সালে সবচেয়ে বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে মিয়ানমারে। গত বছরের ফেব্রুয়ারিতে জান্তা সরকার ক্ষমতা দখলের পর চলা বিক্ষোভে এ মৃত্যুর হার বেড়েছে। এর পরেই কলোম্বিয়া ও কঙ্গোর অবস্থান। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান একলেডের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দেশে দেশে বাড়ছে সরকারবিরোধী বিক্ষোভ। কোথাও গণতন্ত্রের জন্য বিক্ষোভ আবার কোথাও সরকারের নানা নীতির বিরুদ্ধে। এসব বিক্ষোভ দমনে রাষ্ট্র ব্যবহার করছে নিরাপত্তা বাহিনীকে। এতে করে বিক্ষোভে অংশ নিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে মারা যাচ্ছে বহু মানুষ। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে সামরিক সংঘাতে মৃত্যুর হার ছিল সবচেয়ে বেশি। 

 

প্রতিবেদনে উঠে এসেছে, গেল বছর বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভে অংশ নিয়ে প্রাণ হারানোদের ৬০ ভাগই শুধু মিয়ানমারের। গত বছরের ফেব্রুয়ারিতে জান্তা সরকার ক্ষমতা দখলের পর চলা বিক্ষোভে এ মৃত্যুর হার অনেকাংশে বেড়েছে। গেল বছর সামরিক শাসনের বিরুদ্ধে প্রায় এক হাজার বিক্ষোভ হয়েছে দেশটিতে।

 

এর পরেই দ্বিতীয় অবস্থানে আছে কলোম্বিয়া। দেশটিতে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বিক্ষোভে অংশ নিয়ে মারা গেছে ৫৮ শতাংশের বেশি মানুষ। গত বছরের এপ্রিলে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে এখন পর্যন্ত অন্তত ৭৫ জন মানুষ মারা গেছে। এ ছাড়া সরকারের করা কর আইন, নতুন স্বাস্থ্যবিধি ও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন বিক্ষোভে প্রাণ হারিয়েছেন অনেকেই।

 
আরও পড়ুন: ইউক্রেনীয়দের জন্য পাসপোর্ট-ভিসা ফ্রি করল যারা
 

এ ছাড়া সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে বিশ্বের প্রায় ১৩ শতাংশ মানুষ মারা গেছে আফ্রিকা প্রজাতন্ত্রের দেশ কঙ্গোতে। দেশটিতে নিরাপত্তাহীনতা, আঞ্চলিক সংঘাতসহ নানা কারণে অনেক বিক্ষোভ হয়েছে। গেল বছরের এপ্রিলে দেশটি থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী অপসারণের জন্য বিক্ষোভে অংশ নিয়ে প্রায় অর্ধ শত মানুষ মারা যায়।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url