‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান আর নেই


March 15, 2022 at 12:01AM
from jagonews24.com | rss Feed

‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টায় তিনি কানাডার একটি হাসপাতালে মারা যান।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের পুত্র গাজী সরফরাজ আনোয়ার উপল।

তিনি বলেন, আজিজ সাহেবের পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছি। খুব মন খারাপের খবর। সবাই তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।

আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রূপচাঁন প্রামাণিক। তিনি স্থানীয় আহসানউল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেন তিনি।

অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’ মুক্তি পায় ১৯৬৭ সালে। এখন পর্যন্ত তিনি ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।

এলএ/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url