সিআরবিতে হাসপাতাল রক্তের ওপর দিয়ে করতে হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ


March 27, 2022 at 11:07PM
from jagonews24.com | rss Feed

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সিআরবিতে বেসরকারি হাসপাতাল করতে হলে আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে। যে কোনো মূল্যে চট্টগ্রামের ‘ফুসফুস’, ব্রিটিশবিরোধী আন্দোলন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন তথা বীর শহীদদের সমাধি চট্টগ্রামবাসী রক্ষা করবে। চট্টগ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন।

তিনি বলেছেন, সংসদের আগামী অধিবেশনে সিআরবি রক্ষার দাবি উত্থাপন করবো। তার আগে প্রধানমন্ত্রী কাছে যাবতীয় অসঙ্গতি তুলে ধরবো।

রোববার (২৭ মার্চ) বিকেলে সিআরবি চত্বরে সিআরবিতে বেসরকারি হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে নাগরিক সমাজ-চট্টগ্রাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, সিআরবিতে হাসপাতাল নয়, এখানে থেকে পারে পাখির অভয়ারণ্য আর যাদুঘর। এর মধ্যদিয়ে রক্ষা পাবে প্রকৃতি, ঐতিহ্য আর ইতিহাস।

তিনি বলেন, রেলওয়ের এ সম্পত্তি গেজেটেড হেরিটেজি জোন। এটিতে কোনো স্থাপনা হলে ঘটবে আইনের লঙ্ঘন। কারো কারো ব্যক্তিগত ও ব্যবসায়িক লাভের জন্য সরকার আইন না মেনে জনগণের বিপক্ষে যাবে না বলে আমার বিশ্বাস।

সংগঠনের কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক শাহ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, পরিবেশ বিশ্লেষক অধ্যাপক ড. ইদ্রিস আলী, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, স্থপতি জেরিনা হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা সীমান্ত তালুকদার, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমু, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জকিরিয়া দস্তগীর প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, নাগরিক সমাজের যুগ্ম সদস্য সচিব স্বপন মজুমদার, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিত, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, শ্রমিক লীগ নেতা বখতিয়ার খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, সাংবাদিক ঋত্বিক নয়ন প্রমুখ।

ইকবাল হোসেন/এমএএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url