স্কুলের বনভোজনে গিয়ে বনাঞ্চলে শিক্ষার্থী নিখোঁজ
March 11, 2022 at 05:10AM
from somoynews.tv | RSS Feed
বরগুনার পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চলে স্কুলের বার্ষিক বনভোজনে গিয়ে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীর নাম সূর্য ঘোষ।
সূর্য বরগুনার সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। সে বরগুনা সরকারি কলেজ সংলগ্ন এলাকার পিযূষ ঘোষের ছেলে।
সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুর রহমান জানান, স্কুলের বার্ষিক বনভোজন উপলক্ষে ৪০ জন শিক্ষার্থী বৃহস্পতিবার সকাল আটটার দিকে বরগুনার নৌ বন্দর থেকে একটি নৌযান পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বনের লালদিয়ার চরে যাত্রা শুরু করে।
বেলা ১২টার দিকে লালদিয়ার চরে পৌঁছানোর পর ছাত্ররা বীচে ফুটবল খেলা শুরু করে। এরপর দেড়টার দিকে হঠাৎ সূর্য ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজি শেষে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
আরও পড়ুন: কদমতলীর টিটু হত্যা মামলার আসামি মামুন গ্রেফতার
পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আবু জাফর জানান, নিখোঁজ শিক্ষার্থী সূর্য ঘোষের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে ফয়ার সার্ভিস। এছাড়াও ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর পঠানো হয়েছে।