কনক সারোয়ারের বোনের বিরুদ্ধে চার্জশিট


March 22, 2022 at 04:52AM
from somoynews.tv | RSS Feed

ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

সোমবার (২১ মার্চ) উত্তরা পশ্চিম থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
 

তিনি বলেন, গত ৩০ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য আইনের মামলায় ও ২৮ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন। মামলা দুটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দিয়েছেন আদালত।
 

এর আগে গত ১৪ মার্চ হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দুটি মামলায় রাকার জামিন মঞ্জুর করেন।
 

এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টের একই বেঞ্চ গত ২৫ জানুয়ারি রাকার জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

আরও পড়ুন: পাপিয়ার স্বামীর খাটের নিচে ছিল ৫ কোটি টাকা!
 

গত বছরের ৭ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক দুই মামলায় নুসরাত শাহরিন রাকা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
 

গত বছরের ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেফতার করে র‌্যাব। পরে র‌্যাব জানায়, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
 

মূলত, বিদেশে অবস্থানকারী একটি চক্র দেশে থাকা ‘এজেন্টদের যোগসাজশে’ ভার্চুয়ালি ‘রাষ্ট্রবিরোধী অপপ্রচার’ চালাচ্ছে, এমন বিষয় র‌্যাবের গোয়েন্দা নজরে আসার পর তাদের ধরতে তৎপরতা বাড়ানো হয়। ভাইকে (ড. কনক সারোয়ারকে) সাহায্য করতে এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন রাকা।
 

এর পরই রাকার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে র‌্যাব।
 

গত ৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিন ও মাদক মামলায় দুদিনসহ রাকার মোট পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারিক আদালত। রিমান্ড শেষে গত ১২ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url