দক্ষিণ আফ্রিকায় দলীয়ভাবে অনেক কিছু করার আছে: সাকিব


March 13, 2022 at 11:59PM
from jagonews24.com | rss Feed

হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করার সময়ই সাকিব জানিয়েছিলেন, রোববার রাতে দক্ষিণ আফ্রিকা যাবেন তিনি। আজ রাতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার উদ্দেশ্যে বিমানে ওঠার আগে মিডিয়ার সঙ্গে নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিনি জানেন, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তাদের বিপক্ষে ভালো করা কতটা কঠিন। তবুও বিশ্বাস করেন, ব্যক্তিগত এবং দলীয়ভাবে অনেক কিছু করার আছে বাংলাদেশ দলের।

বিমানে ওঠার আগে মিডিয়ার কাছ থেকে প্রশ্ন ছিল, এবারের সফরে আপনার লক্ষ্য কি? সাকিবের জবাব, কতটা ভাল আছে তা নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। আমরা আগে তেমন কিছু করতে পারিনি, তারচেয়ে কি করতে পারি- তা নিয়েই ভাবতে চাই। আমার মনে হয় ব্যক্তিগত পর্যায়ে ও দলীয় ভাবে অনেক কিছু করার আছে।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘নিউজিল্যান্ডে পাওয়া জয় অনেক অনুপ্রেরণা হিসেবে কাজ করব। আপনি তা মনে করেন?
সাকিব বলেন, ‘হ্যা, আমিও সেটা মনে করি সেটাই হওয়া উচিৎ। নিউজিল্যান্ডের মত টাফ কন্ডিশনে যখন আমরা কিউইদের হারাতে পেরেছি , আমার ধারনা সেটা আমাদের অনুপ্রাণিত করবে।’

ওভালঅল টেস্টে আপনার টার্গেট কি? ‘সিরিজ জিততে না পারলেও অন্তত এক ম্যাচ জেতা।’ কাজটি যে সহজ হবে না। জানিয়ে সাকিব বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় শেষবার ভারতও খেলতে গিয়ে পারেনি। আমাদের জন্য ট্যুরটা হবে চ্যালেঞ্জিং। আমরা ঘরের মাঠে ভাল বোলিং করি। তবে দেশের বাইরে বোলিং নিয়ে স্ট্রাগল করি। সেটা ভাল করতে হবে।’

‘সে জায়গায় অনেক বেশি উন্নতির জায়গা আছে। আমাদের ব্যাটিংটাও ভাল করতে হবে। বড় মাঠে যেটা হয় যে, আমাদের ফিল্ডিংটাও গুরুত্বপূর্ণ। তাই তিন ডিপার্টমেন্টেই ভাল করতে হবে। অনেক ভাল করতে হবে।’

প্রতিপক্ষ দক্ষিন আফ্রিকা সম্পর্কে সাকিবের মূল্যায়ন, ‘খালি চোখে নতুন টিম হলেও এখন তারা একটি ব্যালেন্সড টিম হয়ে গেছে। রিসেন্ট পারফরমেন্স ভালো। এখন তারা দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল।’

ফাস্ট বোলারদের জন্য এ সফরটা চ্যালেঞ্জিং। এমন কথা বলে সাকিব বোঝানোর চেষ্টা করেন, ‘স্পিনারদের ভাল করতে হলে শুরুতে ফাস্ট বোলারদের ভাল করতে হবে। স্পিনারদের পেসারদের হেল্প লাগবে।’

তার নিজের প্রস্তুতি কেমন জানতে চাইলে সাকিব বলে ওঠেন, ‘মানসিকভাবে যতটা প্রস্তুতি নিতে হবে। আমি খুব ভাল পারফর্ম করলাম আর টিম করলো না, সেটাও ভাল না। আবার অন্য কেউ পারফরম করলো আমি করলাম না, সেটাও ভাল কিছু বয়ে আনবে না। সবাই যদি পারফর্ম করি তাহলে ভাল রেজাল্ট করা সম্ভব।’

সাকিবের আশা, তিনি কোন প্র্যাকটিস সেশন মিস করবেন না। তার ধারনা, জোহানেসবার্গে দল একটা সেশনও ট্রেনিং করেছে কি না জানি না। কালকে যদি প্রথম প্র্যাকটিস সেশন হয়, তাহলে আমি ওই সময় মাঠে উপস্থিত থাকবো। আমার ধারনা আমার ভাল প্রস্তুতিই হবে।’

এআরবি/আইএইচএস


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url