২৬৪৩ শ্রমিককে ১৫ কোটি টাকা সহায়তা


February 16, 2022 at 05:04AM
from somoynews.tv | RSS Feed

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ২ হাজার ৬৪৩ জন শ্রমিক এবং তাদের পরিবারকে ১৫ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ২৪তম বোর্ড সভায় এ সহায়তার অনুমোদন দেওয়া হয়।

প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত দুরারোগ্য ব্যাধিতে মৃত এবং দুর্ঘটনায় নিহত ৭৯ জন শ্রমিকের পরিবারকে ৮৭ লাখ ৮০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং বিভিন্ন দুর্ঘটনায় আহত ২ হাজার ৩৩৯ জন শ্রমিকদের চিকিৎসার জন্য ১২ কোটি ৬৩ লাখ ৫ হাজার টাকা, শ্রমিকের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য ১৩১ জনকে শিক্ষা সহায়তা হিসেবে ৫৯ লাখ ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন: শ্রমিকের ডিজিটাল ডাটাবেইজ করবে সরকার

সভায় বিভিন্ন দুর্ঘটনায় নিহত স্বজন ও আহতদের চিকিৎসার জন্য ৯৪ জন শ্রমিক এবং তাদের পরিবারকে জরুরি ভিত্তিতে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা প্রদানের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৯৪ জন শ্রমিকের মধ্যে নারায়ণগঞ্জের হাসেম ফুড কারখানার ৮৬ জন শ্রমিক রয়েছেন। এদের মধ্যে ৪৮ জন মৃত শ্রমিকের পরিবারকে ২ লাখ করে এবং আহত ৩৮ জনকে চিকিৎসার জন্য ৫০ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সভায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, অসহায় শ্রমিকদের কল্যাণে বছর শেষে লভ্যাংশের নির্দিষ্ট অংশের শূন্য দশমিক ৫ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদানের জন্য প্রতিষ্ঠানগুলোর মালিকদের উদ্বুদ্ধ করতে হবে এবং আগ্রহী করে তুলতে হবে। এরজন্য মালিকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। এ তহবিলে জমার পরিমাণ যত বেশি হবে, সরকার তত বেশি অসহায় শ্রমিক এবং তাদের পরিবাকে সহায়তা করতে পারবে। এজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে বৈধ এজেন্সিকে সুযোগ দেওয়ার দাবি

এ পর্যন্ত এ তহবিলে ২৩৭টি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ নিয়মিত জমা দিচ্ছে। বর্তমানে এ তহবিলে ৭১২ কোটি টাকা জমা রয়েছে।

এর আগে গত জুনে ২৩তম বোর্ড সভায় ২ হাজার ৫৩০ জনকে ৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার টাকা অনুমোদন দেওয়া হয়েছিল।

এসময় মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান প্ররিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, শ্রম অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল লতিফ খান, বস্ত্র ও পাট, শিল্প এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব তসলিমা কানিজ নাহিদা, মো. লুৎফর রহমান, মাহবুবুর রহমান, বাংলাদেশ এমপ্লেয়ার্স ফেডারেশনের মহাসচিব ফারুখ আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন মিয়া, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর উপস্থিত ছিলেন।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url