বেড়াতে গিয়ে আর ফেরা হলো না চাচা-ভাতিজার


February 17, 2022 at 05:13AM
from somoynews.tv | RSS Feed

নেত্রকোনার পাহাড়ি সীমান্তে বেড়াতে গিয়ে ফেরার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। তাদের একজন জহিরুল ইসলাম সবুজ (৩৫) ও ভাতিজা ইনসানুল ইসলাম ইনসান (৩০)।

সবুজ নেত্রকোনায় পুলিশ ইন সার্ভিসের এএসআই। এ দুর্ঘটনায় আহত হন তাদের আরেক বন্ধু সুমন। তারা সবাই শেরপুর জেলার নকলা থানার বাসিন্দা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তিনজন শেরপুর থেকে নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দায় সাত শহীদের মাজারে যান।

 

সেখান থেকে বিকেলে ফেরার পথে সাত শহীদের মাজারের অদূরে ফুলবাড়িয়া নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পুলিশের এএসআই সবুজ ও ভাতিজা ইনসান ঘটনাস্থলে নিহত হন।

 

আরও পড়ুন: যশোরে-প্রতিপক্ষের-হামলায়-১১-মামলার-আসামি-খুন

 

গুরুতর আহত সুমনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তার অবস্থাও আশঙ্কাজনক। কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ওসি আরও জানান, কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা লেঙ্গুরার ফুলবাড়িয়া সাত শহীদের মাজার এলাকা দিয়ে লেঙ্গুরা আসছিলেন মোটরসাইকেল আরোহীরা। ফুলবাড়িয়া নামক স্থানে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনই ছিটকে পড়ে যান। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন।

 

আহত একজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনার পর সুরতহাল রিপোর্ট শেষে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url