সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলো মালয়েশিয়া


February 13, 2022 at 05:51AM
from somoynews.tv | RSS Feed

বিদেশি পর্যটকদের জন্য আগামী মার্চ থেকে কোয়ারেন্টাইন ছাড়াই সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিলেও মাত্র চার দিনের ব্যবধানে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এল মালয়েশিয়া।

স্থানীয় সময় শনিবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব।

তিনি বলেন, সম্প্রতি ন্যাশনাল রিকভারি কাউন্সিলের (এমপিএন) সুপারিশ অনুযায়ী ১ মার্চ থেকে সীমান্ত খোলার যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা এখনও আলোচনার প্রয়োজন রয়েছে। কারণ এর জন্য বেশ কয়েকটি বিষয় আগে থেকে যাচাই-বাছাই করা প্রয়োজন। বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে।

বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে রাষ্ট্রের প্রস্তুতির পাশাপাশি কোভিড-১৯ ও ওমিক্রন ভ্যারিয়েন্ট কাটিয়ে ওঠার জন্য সরকারের সক্ষমতা নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন: আফগানদের দুর্দশা দেখে পাওনা টাকার অর্ধেক দিচ্ছে যুক্তরাষ্ট্র

তিনি আরও বলেন, এটি কেবল ন্যাশনাল রিকভারি কাউন্সিল (এমপিএন) এর একটি প্রস্তাব, এটি নিয়ে আলোচনা করা দরকার এবং পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় (এমওটিএসি) এই আলোচনায় একসঙ্গে বসতে হবে।  যদি প্রয়োজন হয় রাজ্য নিরাপত্তা পরিষদ (এমকেএন) এবং মন্ত্রিসভার অনুমোদনের জন্য বিষয়টি নিয়ে আলোচনা করব।

গত ৮ ফেব্রুয়ারি দেশটির গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মালয়েশিয়ার জাতীয় পুনরুদ্ধার কাউন্সিলের (এনআরসি) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন কোয়ারেন্টাইন শিথিল করে ১ মার্চ থেকে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে দেশটির সীমান্তবর্তী বর্ডারগুলোও বর্তমান ঝুঁকি মূল্যায়নের ওপর ভিত্তি করে খুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url