পুরান ঢাকায় পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
February 13, 2022 at 12:00AM
from jagonews24.com | rss Feed
রাজধানীর পুরান ঢাকায় একটি চার তলা ভবনের নিচতলায় পলিথিনের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট।
শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, পুরান ঢাকার মাহুতটুলীর চার তলা ভবনের নিচতলায় পলিথিনের কারখানায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ও পরে আরও আটটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
টিটি/এমএএইচ/