মাইলফলকের সামনে দাঁড়িয়ে কোহলি


February 04, 2022 at 05:11AM
from somoynews.tv | RSS Feed

অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে ভারতের সাবেক দলপতি বিরাট কোহলি। আর একটি টেস্ট খেললেই শত টেস্টে খেলার গৌরব অর্জন করবেন তিনি।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দীর্ঘ ফরম্যাটের কোনো ম্যাচ নেই। যে কারণে শত টেস্টে খেলার স্বাদ এখনই নিতে পারছেন না বিরাট। ফেব্রুয়ারি শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে সেই সেই মাইলফলকে পৌঁছাতে পারেন তিনি। সূচি অনুসারে ২৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে বিরাট কোহলির শততম টেস্ট খেলার কথা রয়েছে।

এ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু কোভিড পরিস্থিতির জন্য বদলে যেতে পারে প্রথম টেস্টের ভেন্যু। সেক্ষেত্রে মোহালিতে আয়োজিত হতে পারে সিরিজের প্রথম টেস্ট।

এ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচ ধর্মশালায় হতে পারে। মোহালিতে হতে পারে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। ফলে জৈব বলয় ভেঙে অন্য শহরে যেতে হবে। প্রথম টেস্টও মোহালিতে আয়োজন করা হতে পারে। তবে ওখানে শিশির একটা বড় ফ্যাক্টর। সেই কারণে মোহালিতে গোলাপি বলের টেস্ট খেলাটা খুবই সমস্যার। তাই বেঙ্গালুরুতে আয়োজিত হতে পারে গোলাপি বলের টেস্ট। বিসিসিআই এখনও দেশের কোভিড পরিস্থিতির দিকে নজর রাখছে। সূচি যদি বদলানো হলে সেটা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।’

আরও পড়ুন: ইমরুল-লিটনের কাছে পাত্তাই পেল না চট্টগ্রাম

এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে ভারত। তার আগে ভারত দলের পাঁচ থেকে ছয়জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হওয়ার পর টিম ইন্ডিয়া আহমেদাবাদে আইসোলেশনে রয়েছে। এখন অপেক্ষা বিসিসিআইয়ের কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতির।

আরও পড়ুন: বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

ভারত ও উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হওয়ার কথা ৯ ফেব্রুয়ারি থেকে। তার আগে করোনার কারণে এখন শঙ্কার মুখে পুরো সিরিজ। এদিকে, বুধবারই ওয়েস্ট ইন্ডিজ দল ভারতে এসে পৌঁছেছে। তারাও ভারতের সঙ্গে রিজেন্সি হোটেলে উঠেছে। আশার কথা হচ্ছে, করোনার কারণে আগে থেকেই সতর্ক টিম ইন্ডিয়া। শঙ্কার চিন্তা থেকেই ২৬ জন ক্রিকেটার এই সফরের জন্য বিবেচনায় আছেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url